পাকিস্তান দলে টুইটার বিতর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের বিতর্কে হয়রান পাকিস্তানি ক্রিকেট। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে এ মুহূর্তে দলের খেলোয়াড়দের তীক্ষ নজরদারিতে রেখেছে ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হয়ে বাট-আমির-আসিফের বহিষ্কারাদেশের পর অনেক কিছু নিয়েই এখন সতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি পাকিস্তানি খেলোয়াড়েরা যে কেন্দ্রীয় চুক্তিতে সই করেছেন তাতে লেখা রয়েছে, যেকোনো সফর ও প্রতিযোগিতা চলাকালে তাঁরা টুইটার, ফেসবুকসহ যেকোনো ওয়েবভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম বর্জন করবেন।চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে অবশ্য দুই তরুণ ক্রিকেটার বুঝে হোক, না বুঝে হোক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ব্যবহার করে ফেলায় তাদের কঠিন তিরস্কারের মুখোমুখি হতে হয়েছে। এই দুই ক্রিকেটার হলেন ওয়াহাব রিয়াজ ও আসাদ শফিক। পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ করেছে, এ দুই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টুইটারে টুইট করেছেন। এমনকি পাকিস্তান দলের খেলোয়াড়দের কিছু ছবিও তাঁরা এই ওয়েবসাইটে আপলোড করেছেন, যাকে কোড অব কন্ডাক্টের ব্যত্যয় হিসেবেই দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘বুধবার রিয়াজ ও শফিককে টিম ম্যানেজমেন্ট ডেকে পাঠায়। তাদেরকে যথেষ্ট তিরস্কার করা হয়েছে। এর পরে তারা টুইটার থেকে ছবিগুলো সরিয়ে ফেলেছে।