পাকিস্তান দলে মেজো আকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাই অনেক দিন থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য, বছর খানেক হলো খেলছেন ছোট ভাই। এবার পাকিস্তান দলে ঢুকে গেলেন আকমলদের মেজো ভাইও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন আদনান আকমল। বড় ভাই কামরান আকমলের চোট, এরপর জুলকারনাইনের হঠাৎ ‘নিখোঁজ’ ও অবসরই আদনানের দলে ঢোকার রাস্তা করে দিয়েছে। কারণ, এই দুজনের মতো আদনানও উইকেটকিপার। ২৪ বছর বয়সী উইকেটকিপার অবশ্য বছর দুয়েক ধরেই জাতীয় দলে ঢোকার দোরগোড়ায় ছিলেন, তবে জায়গা হয়নি বড় ভাই কামরানের কারণেই। পূর্বঘোষিত পাকিস্তান টেস্ট দলে পরিবর্তন আছে আরও দুটি—থেকে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ ও ইউনুস খান। ইউনুস ও হাফিজ পেলেন ওয়ানডে সিরিজে ভালো করার পুরস্কার। আগামী পরশু দুবাইয়ে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। ওয়েবসাইট।