পাকিস্তান দলে ‘তৃতীয়’ আকমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরান আকমল, উমর আকমলের পর এবার পাকিস্তান দলে যুক্ত হলেন আরেক ভাই আদনান আকমল। ফর্মহীনতার কারণে কামরান আকমলের জায়গায় উইকেট কিপিংয়ের দায়িত্ব পেয়েছিলেন জুলকারনাইন হায়দার। জুয়াড়িদের হুমকির ভয়ে জুলকারনাইন যুক্তরাজ্যে পালিয়ে অবসরের ঘোষণা দেওয়ায় জায়গাটি পুনরুদ্ধার করলেন কামরানের ভাই আদনান আকমল। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে নির্বাচকেরা ২৫ বছর বয়সী উইকেটরক্ষক আদনান ছাড়াও যুক্ত করেছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। —ক্রিকইনফোটেস্ট দল: ইমরান ফারহাত, তৌফিক ওমর, আসাদ শফিক, মোহাম্মদ ইউসুফ,ইউনুস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল, আজহার আলী, সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ, আবদুর রেহমান, আদনান আকমল (উইকেটরক্ষক), উমর গুল, তানভির আহমেদ, মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভির।