পাকিস্তান ফুটবল দলের বাংলাদেশ সফর নিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবটা ছিল পাকিস্তান ফুটবল ফেডারেশনের। সে অনুযায়ী সাফ ফুটবলের প্রস্তুতির জন্য আগামী ১১ আগস্ট ঢাকায় খেলতে আসছে পাকিস্তান ফুটবল দল। কাল বাফুফের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এটি নিশ্চিত করেছে পাকিস্তান।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দুটি হবে ১৩ ও ১৬ আগস্ট। আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ফিফার স্বীকৃতি মিলবে কি না, সেটা এখনো নিশ্চিত নয় বাফুফে। তবে এ জন্য এএফসিতে আবেদন করা হবে। সাফের প্রস্তুতির জন্য দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ দলের এ সপ্তাহেই থাইল্যান্ডে সফরে যাওয়ার কথা ছিল। এখন যাওয়ার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে ২৭ জুলাই।