পাকিস্তান যাচ্ছেন ভারোত্তোলকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঞ্জাব স্পোর্টস ফেস্টিভ্যালে অংশ নিতে ১৮ মে পাকিস্তান যাচ্ছে ভারোত্তোলন দল। ১৯-২৮ মে লাহোরে হবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। বাংলাদেশ দলে মহিলা বিভাগে ৪৮ কেজি ওজন শ্রেণিতে খেলবেন মোল্লা সাবিরা, ৬৩ কেজিতে মাবিয়া আক্তার, ৬৯ কেজিতে রোকেয়া সুলতানা, ৭৫ কেজিতে ফিরোজা পারভীন। পুরুষ বিভাগে ৭৭ কেজি ওজন শ্রেণিতে খেলবেন হামিদুল ইসলাম এবং ৯৪ কেজিতে আবদুল্লাহ আল মামুন।