পাকিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায়ও শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের ১০ তারিখে মাঠে গড়াবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। গত বছরই এই লিগ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিসিসিআই ভারতের খেলোয়াড়দের পাঠাতে রাজি না হওয়ায় সেটা ভেস্তে যায়। কিন্তু এবার এখন পর্যন্ত বিসিসিআই পক্ষেই আছে, এমনকি লিগে কয়েকটা ফ্র্যাঞ্চাইজির মালিকই থাকছেন ভারতীয় ব্যবসায়ীরা। প্রতিটি দলে ১৮ জন করে খেলোয়াড় থাকবেন, এঁদের মধ্যে ছয়জন বিদেশি। তবে প্রথম একাদশে সর্বোচ্চ দুজন বিদেশি খেলতে পারবেন। খেলা হবে কলম্বো আর পাল্লেকেলেতে।আইপিএলের দরজা পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বন্ধ থাকলেও এসএলপিএলে পাকিস্তানি ক্রিকেটার থাকবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত বুধবার শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলোয়াড় বিনিময় চুক্তি করেছে। পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, এর ফলে পাকিস্তানের ক্রিকেটাররা শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারবেন, আবার পাকিস্তান প্রিমিয়ার লিগ চালু হলে তাতে খেলবেন শ্রীলঙ্কানরা। ঘরোয়া লিগে খেলার খেলোয়াড়দের বোর্ডের ছাড়পত্র দেওয়া হবে। পিসিবি সভাপতি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও এমন চুক্তি করতে তিনি আগ্রহী। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকেও নাকি ইতিবাচক সাড়া পেয়েছেন জাকা আশরাফ। ওয়েবসাইট।