পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে। পাঁচ ম্যাচ সিরিজ এখন পর্যন্ত ১-১-এ সমতায় আছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই দফা বৃষ্টিতে কলম্বোয় আজ মাত্র ৬.২ ওভার খেলা মাঠে গড়ানো সম্ভব হয়েছে। প্রথম বল মাঠে গড়ানোর পর প্রথম আঘাত হানে বৃষ্টি। এর ফলে খেলা বন্ধ থাকে ৭৩ মিনিট। পরের বার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোর পর খেলা আর মাঠে গড়ানো সম্ভব হয়নি।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের চতুর্থ বলেই লাশিথ মালিঙ্গার শিকারে পরিণত হন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। তখনো রানের খাতা খুলতে পারেনি পাকিস্তান। দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলী (৭)। বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২ রান। আসাদ শফিক ৫ ও অধিনায়ক মিসবাহ-উল হক ০ রানে অপরাজিত ছিলেন।