পাকিস্তান সফরে জয়ে শুরু বিকেএসপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সফরের প্রথম ম্যাচে জিতেছে বিকেএসপি অনূর্ধ্ব-১৯ দল। এনবিপি স্পোর্টস কমপ্লেক্স মাঠে কাল ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ক্রিকেট একাডেমিকে তারা ৭ উইকেটে হারিয়েছে। স্বাগতিক দল ৪০ ওভারে করেছিল ১৮৪ রান। বিকেএসপির আসিফ হ্যাটট্রিকসহ ২৬ রানে নেন ৩ উইকেট। অধিনায়ক ফুরকান ২৯ রানে ৪। জবাবে ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়েই জিতে যায় বিকেএসপি। ব্যাটিংয়েও ৯৩ বলে ৭৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ আসিফ। এ ছাড়া তারিকুল অপরাজিত ৪৫, সৌম্য সরকার ২৮ ও আনামুল অপরাজিত ১৬ রান করেন।