পাকিস্তান সফরে বাগড়া দেবে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়া একরকম চূড়ান্তই হয়ে গেছে। একটা পূর্বশর্ত অবশ্য আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদল নিরাপত্তা-পরিস্থিতি পরিদর্শন করে সবুজ সংকেত দিলে তবেই হবে সফরটা। পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস অবশ্য অন্য একটা আশঙ্কা দেখছেন। তাঁর ধারণা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে শেষ পর্যন্ত পাকিস্তানে না-ও যেতে পারে বাংলাদেশ!গুঞ্জন আছে, বাংলাদেশ দলের পাকিস্তান সফরের প্রতিশ্রুতি আসলে বিনিময় চুক্তি। আইসিসির সহসভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিয়েছে পাকিস্তান, বিনিময়ে বাংলাদেশ দল যাবে পাকিস্তান সফরে। জহির আব্বাস অবশ্য নিশ্চিত হতে পারছেন না, ‘আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ভারতের অন্যায় হস্তক্ষেপের আশঙ্কা আছে, যেটা চিন্তার বিষয়। আইসিসির প্রেসিডেন্সিতে পাকিস্তানের সমর্থন পেয়ে গেছে বাংলাদেশ, এখন ভারতের হস্তক্ষেপে সফর থেকে সরে দাঁড়াতে পারে।’ ওয়েবসাইট।একই ধারণা আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফেরও, ‘আর্থিক সক্ষমতার কারণে ভারতীয় বোর্ড বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ আরও বেশ কিছু ক্রিকেট বোর্ডে নানাভাবে প্রভাব খাটায়। সত্যি বলতে, এখনকার কর্তারা বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে তারা পাকিস্তানকে খুব একটা সমর্থন দেয়নি।’