পাকিস্তান ১৯৮ রানে অলআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসে জিতে ব্যাটিং করতে নেমে কোনো দল নিশ্চয়ই দশম ওভারে স্কোরকার্ডে ৩ উইকেটে ৪০ দেখতে চায় না। সেটিই কাল দেখতে হলো পাকিস্তানকে। কাল শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুর সেই ধাক্কা মিডল অর্ডারে আসাদ শফিক, অধিনায়ক মিসবাহ, উমর আকমলরা কাটিয়ে ওঠার চেষ্টা করলেন বটে। কিন্তু শেষ দিকে আরও বড় ঝড়ে উইকেট পড়ল ঝরাপাতার মতো। তাতে ৪.৫ ওভার বাকি থাকতেই পাকিস্তান ১৯৮ রানে অলআউট।৪০ রানের মধ্যেই ফিরে যান হাফিজ, আজহার ও জামশেদ। পরে মিসবাহ ও উমর আকমলের সঙ্গে দুটো ফিফটি পার্টনারশিপ গড়ে দলকে টেনে নিয়ে তোলেন আসাদ শফিক (৫৬)। পাকিস্তান শেষ ৫ উইকেট মাত্র ২৪ রানে হারালে এই ‘টেনে তোলা’ ব্যর্থ হয়। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেটে করেছে ৫৯ রান। ক্রিকইনফো।