পাকিস্তান ৩১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় মাত্র ১২ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে। তবে চার হাফ সেঞ্চুরির ওপর ভর করে শেষ পর্যন্ত কেনিয়ার বিপক্ষে সংগ্রহটা ভালোই হয়েছে পাকিস্তানের—৭ উইকেটে ৩১৭ রান।শুরুতেই দুটি উইকেট হারিয়ে পাকিস্তানের যখন ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা, তখন ৯৮ রানের জুটি গড়ে সেই শঙ্কাটা কাটিয়ে দেন কামরান আকমল ও ইউনুস খান। একে একে হাফ সেঞ্চুরি তুলে নেন কামরান আকমল, ইউনুস খান, মিসবাহ উল-হক ও উমর আকমল।বিপর্যয় কাটানো ৫৫ রানের ইনিংস খেলে বিদায় নেন উইকেটরক্ষক কামরান। ইউনুস খান ফেরেন ব্যক্তিগত ৫০ রানে। মিসবাহ ও উমর আকমল দলীয় সংগ্রহে যোগ করেন যথাক্রমে ৬৫ ও ৭১ রান।পাকিস্তানের ইনিংসে সবচেয়ে বাজে দিক ছিল কেনিয়ার বোলিং আর ফিল্ডিং। অতিরিক্ত থেকে কত রান এসেছে জানেন, ৪৬! কেনিয়ার হয়ে টমাস ওডয়ো সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। ওয়েবসাইট।