পাকিস্তানকে জেতাবেন শোয়েব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সফরের সময় ঠারে ঠোরে কয়েকবার বুঝিয়ে দিয়েছিলেন শহীদ আফ্রিদি। ফাস্ট বোলার শোয়েব আখতারকে বিশ্বকাপে খুব বেশি ব্যবহার নাও করতে পারেন। কদিন বাদে ঢাকায় এসে গান গাইলেন উল্টো সুরে। বিশ্বকাপে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ হতে পারেন পাকিস্তান অধিনায়কের একটা তুরুপের তাস। আফ্রিদির সঙ্গে আশাবাদী কোচ ওয়াকার ইউনুসও।পাকিস্তানের গ্রুপ পর্বের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানকার আবহাওয়া গরম এবং আর্দ্র। কিন্তু এমন কন্ডিশনে সেখানে খেলাটা শোয়েবের জন্য আসল পরীক্ষা বলে মনে করছেন ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছেন, এমনও হতে পারে, শক্তিবর্ধক ইনজেকশন নিয়ে খেলতে হতে পারে শোয়েবকে। কিন্তু এমন ধারণা উড়িয়ে দিলেন পাকিস্তানের কোচ, ‘আমার মনে হয় না, এখন ওর ইনজেকশনের কোনো প্রয়োজন আছে। কারণ, ও খুব কঠিন পরিশ্রম করছে এবং ভালো করার জন্য উন্মুখ।’ তবে শুধু শোয়েব আখতার কী করবেন না করবেন সেটি নিয়েই দল পড়ে নেই, সবার মনোযোগ বিশ্বকাপে বলেই জানালেন ওয়াকার, ‘আমাদের পুরো দলের মনোযোগ এখন বিশ্বকাপে। এখানে আমরা জিততে এসেছি। প্রত্যেকেই জানে, তার কাছে কী চাওয়া হচ্ছে। ঠিক সময়ে জ্বলে ওঠা এখন সময়ের ব্যাপার মাত্র।’ তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক এটাও জানিয়ে রেখেছেন, ফিটনেসের সঙ্গে কোনো আপস করা হবে না। যদিও পাকিস্তান দলের ম্যানেজার এবং ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের কোচ ইন্তিখাব আলম ‘হাফ-ফিট’ শোয়েবকে নিয়েও আশাবাদী। তাঁর ধারণা, এই শোয়েবও বিশ্বকাপ জিতিয়ে দিতে পারেন, ‘শোয়েব পুরোপুরি ফিট নয়। তবে হাফ-ফিট আখতারই হয়তো গৌরবে ভাসাতে পারে পাকিস্তানকে। ওর কাছ থেকে সেরাটা পেতে বিশ্বকাপে ওকে শুধু সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন।’ ওয়েবসাইট।