পাকিস্তানকে থামাবে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং কেলেঙ্কারি, তিন ক্রিকেটারের নিষেধাজ্ঞা, অধিনায়কত্ব বিতর্ক—সব ছাপিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে পাকিস্তান। তবে কাল ক্যান্ডিতে অনুষ্ঠেয় ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানের জয়রথ থামাবে বলে আশাবাদী ড্যানিয়েল ভেট্টোরি।‘সব সময়ই কিছু না কিছু করার থাকে। আমরা জানি, পাকিস্তানের বিপক্ষে কাল বড় ম্যাচ আমাদের। ম্যাচটা কঠিন হবে সন্দেহ নেই। তবে পাকিস্তানকে হারিয়েই এগিয়ে যেতে চাই আমরা।’ ক্যান্ডিতে সাংবাদিকদের বলেন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।তিন ম্যাচের তিনটিতেই জয়। ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। সমানসংখ্যক ম্যাচ খেলে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ পয়েন্ট। দুটিতে জয়, হার একটিতে। ওয়েবসাইট।