পাকিস্তানকে নিয়ে ভয় নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ নয়, অনেকের মতেই ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ভারত-পাকিস্তান সিরিজ। ২০০৭ সালের পর থেকেই বন্ধ এই সিরিজ, নিকট ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। তবে ক্রিকেটপ্রেমীদের মনে আশার সঞ্চার হতে পারে হারুন লরগাতের কথায়। আইসিসির প্রধান নির্বাহী বলেছেন, নিরপেক্ষ ভেন্যুতে হলেও বর্তমান এফটিপি শেষ হওয়ার আগে ভারতকে পাকিস্তানের সঙ্গে খেলতেই হবে। ২০১১ বিশ্বকাপে ভারতে পাকিস্তানের না খেলা নিয়ে শঙ্কাটাও উড়িয়ে দিয়েছেন তিনি। আর জানিয়েছেন এই বিপদে পাকিস্তানের পাশেই আছে আইসিসি।‘২০০৯ সালের শুরুতে ভারতের পাকিস্তান সফরের কথা ছিল, কিন্তু রাজনৈতিক কারণে সফর বাতিল করে ভারত। তবে ২০১২ সালে বর্তমান এফটিপি শেষ হওয়ার আগেই সিরিজ খেলার বাধ্যবাধকতা ভারতকে পূরণ করতে হবে। রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে কোনো দেশ সফরে যেতে রাজি না হলে আমরা চাপ প্রয়োগ করতে পারি না, তবে এ ধরনের সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে’—ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন লরগাত। ভারতই আসলে আইসিসি নিয়ন্ত্রণ করছে বলে যে অভিযোগ শোনা যায়, সেটাও উড়িয়ে দিয়েছেন তিনি। আর জানিয়েছেন পাকিস্তানের প্রতি যথেষ্টই সহানুভূতি আছে আইসিসির, ‘পাকিস্তানের প্রতি সবাই সহানুভূতিশীল। সবাই জানে, সবাই বুঝতে পারছে পাকিস্তানের এই কঠিন সময়ে তাদের পুরোপুরি সমর্থন দেওয়া প্রয়োজন।’আর কত দিন পাকিস্তানকে এভাবে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে সেটা অবশ্য পরিষ্কার করে বলতে পারেননি লরগাত; ছেড়ে দিয়েছেন সময়ের হাতে। ভারত পাকিস্তানে না খেললেও ২০১১ বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলবে বলে আশা করছেন তিনি, ‘সাংগঠনিক কমিটিতে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা নিশ্চিত, পাকিস্তান ভারতে খেলবে।’ ওয়েবসাইট।