পাকিস্তানকে ফাইনালে তুললেন আজম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে পরিচিত দৃশ্য— পাকিস্তানের রুদ্ধশ্বাস জয় আর হামাদ আজমের ব্যাট উঁচিয়ে ফেরা। কাল আবারও দেখা গেল সেই দৃশ্য, আজমের দুর্দান্ত এক ইনিংসের কল্যাণে প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল দুবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ১ বল বাকি থাকতে জিতেছিল পাকিস্তান, আজম করেছিলেন ২২ বলে অপরাজিত ২৭। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে জয় ৩ বল বাকি থাকতে, এবার আজম ১৩ বলে অপরাজিত ২১ রান করে। কালকের কাজটি আরও কঠিন ছিল। ওয়েস্ট ইন্ডিজের ২১৩ রান তাড়া করতে নেমে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। ক্যামিও নয়, দল তাই তাঁর কাছে চাইছিল লম্বা একটা ইনিংস। এবারও হতাশ করেননি দলকে, ৯৩ বলে অপরাজিত ৯২ রান করে দলকে ফাইনালে তুলে দিয়েছেন ৯ বল বাকি থাকতেই। এই টুর্নামেন্টে ৫ ইনিংসে ব্যাট করে ১৭৩ রান আজমের, কোনো গড় নেই, আউট হননি যে একবারও!ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৮ উইকেটে ২১২ রান করেছিল দুটি ফিফটিতে। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং রানার্সআপ দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। পঞ্চম স্থানের প্লে-অফ ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে এবং দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে নিউজিল্যান্ডকে। আর নবম স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচে বাংলাদেশ আজ মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। ওয়েবসাইট।