পাকিস্তানকে বাঁচালেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার বিপক্ষে পাঁচটি উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন চারটি। দুটি ম্যাচেই পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন শহীদ আফ্রিদি। কানাডার বিপক্ষে আরেকবার নায়কোচিত পারফরম্যান্স দেখালেন আফ্রিদি। কলম্বোতে দিবা-রাত্রির এই ম্যাচে পাঁচটি উইকেট তুলে নিয়ে ‘অঘটন’ থেকে বাঁচিয়েছেন দলকে।১৮৪ রানে অল আউট হওয়ার পরও পাকিস্তানের জয় ৪৬ রানের। মাঝে চলল নানা নাটকীয়তা। ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৬ রানেই দুটি উইকেট হারিয়ে বসে কানাডা। কিন্তু জুবিন সুরকারি (২৭) ও জিমি হানসারা (৪৩) যেভাবে খেলছিলেন, তাতে জেগে উঠেছিল বিশ্বকাপের দ্বিতীয় অঘটনের আশঙ্কা। তবে ইংল্যান্ডের ভাগ্য বরণ করতে হয়নি পাকিস্তানকে। বল হাতে ঝড় তুলে কানাডাকে ৪২.৫ ওভারে মাত্র ১৩৮ রানে থামিয়ে দিয়েছেন আফ্রিদি।সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান ১৮৪/১০ (৪৩ ওভার)উমর আকমল ৪৮, মিসবাহ ৩৭হার্ভির বাইদান ৩৫/৩কানাডা ১৩৮/১০ (৪২.৫ ওভার)হানসারা ৪৩, সুরকারি ২৭আফ্রিদি ২৩/৫ফল: পাকিস্তান ৪৬ রানে জয়ী