পাকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সেমিফাইনালের লড়াইটা ছিল অনেকটাই অসম। ভারত যেখানে ফুটবল খেলছে প্রায় ৩৫ বছর ধরে, সেখানে পাকিস্তান খেলছে বছর পাঁচেক হলো। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের অসম লড়াইয়ে পাকিস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেছেন ভারতের মেয়েরা। কাল মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ নামবে নেপালের বিপক্ষে।