পাকিস্তানকে লড়াইয়ে ফেরালেন আমির ও আজমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আমির ও সাইদ আজমলের অসাধারণ বোলিং-এ তৃতীয় টেস্টের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে পাকিস্তান। ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৬ রান। সেখান থেকে দিনশেষে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোরবোর্ডে যুক্ত হয়েছে ২২১ রান।তৃতীয় দিনে প্রথম আঘাতটা হানেন আজমল। দলীয় ৪০ রানে আজমলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান জেমস অ্যান্ডারসন। এরপর পাকিস্তানি বোলারদের জন্য বিভীষিকা রূপে আবির্ভূত হন অ্যালিস্টার কুক ও জেনাথন ট্রট। দীর্ঘক্ষণ উইকেট আঁঁকড়ে পড়ে থেকে ১১৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। ক্রমশই বিপদজনক হয়ে উঠতে থাকা কুককে ফিরিয়েই দিয়েই ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা করেন ওয়াহাব রিয়াজ। ১১০ রানের অনবদ্য ইনিংস খেলে বিদায় নেন কুক।১৯৪ রানের মাথায় পিটারসনকে বোল্ড করে প্যাভিলিয়নমুখি করেন আজমল। পরের ওভারেই মোহম্মদ আমির জনাথন ট্রটের উইকেট তুলে নিলে চরম চাপের মুখে পড়ে যায় ইংল্যান্ড। এরপর আর কোন ইংল্যান্ড ব্যাটসম্যানকেই বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি পাকিস্তানি বোলাররা। ৫ উইকেটে ১৯৫ রান থেকে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২২১ রান। আলো স্বল্পতার কারণে ৭৬.২ ওভারের পর তৃতীয় দিনের খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। আজ দিনশেষে স্টুয়ার্ট ব্রড ৬ ও স্টিভেন ফিন শুন্য রানে অপরাজিত আছেন। সাইদ আজমল ও মোহম্মদ আমির নিয়েছেন ৪টি করে উইকেট। ওয়েবসাইট