পাকিস্তানকে সমর্থন করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দেশের খেলার সময় অন্য দেশকে সমর্থন করলে কী হয় এখন টের পাচ্ছেন তাঁরা। ভারতীয় নাগরিক হয়েও পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ায় সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছেন উত্তর প্রদেশের স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষার্থীদের সবাই ভারত অধিকৃত কাশ্মীরের অধিবাসী। গত রোববার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে তাঁরা পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছেন, ম্যাচ শেষে পাকিস্তানের জয়ে আনন্দ উৎসবে ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয়ের সম্পদ। এ নিয়ে কাশ্মীরি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের বাগিবতণ্ডা ও সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। তবে এই বহিষ্কার ‘সাময়িক’ হলেও অপরাধটা গুরুতর বলে মানছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনজুর আহমেদ, ‘ভারতীয় নাগরিক হয়ে কেউ অন্য দেশের পক্ষে স্লোগান দেবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না।’ এএফপি।