পাকিস্তানকে স্ট্রাউসের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে দুই অধিনায়কই একমত। সেরা দল হিসেবেই জিতেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক তো বটেই, ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও স্বীকার করে নিয়েছেন প্রতিপক্ষের কৃতিত্ব।এক বাঁহাতি স্পিনার আবদুল রেহমানই ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। তাঁর হাতে ২৫ রানে উঠেছে ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট মাত্র ৭২ রানে। প্রথম দুই টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হলো পাকিস্তানের। দুবাইয়ে প্রথম টেস্টে জয়টা ছিল ১০ উইকেটের।পাকিস্তানের আবুধাবি-জয় মিসবাহর চোখে বিরাট সাফল্য, ‘বিশ্বসেরা দলের বিপক্ষে এই জয়টা অনেক বড়। এটাকে ব্যাখ্যা করার মতো ভাষা নেই আমার। দলীয় প্রচেষ্টাই এটা সম্ভব করেছে।’ ২০১০ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর মিসবাহর নেতৃত্বে ১৪ টেস্ট খেলে ৮টিতেই জিতেছে পাকিস্তান।অধিনায়ক হিসেবে এখনো কোনো সিরিজ না হারা মিসবাহ ইংল্যান্ডের বিপক্ষে সাফল্যটাকে নিচ্ছেন সমালোচনার জবাব হিসেবেও, ‘সিরিজের আগে অনেক কথা হয়েছে। বলা হয়েছে, সেরা দলের বিপক্ষে এটা নাকি আমাদের আসল পরীক্ষা। কাজেই নিজেদের প্রমাণের ভালো একটা সুযোগ ছিল এটা।্রদল সেটা প্রমাণ করেছেও।’‘সিরিজ জয়টা পাকিস্তানের প্রাপ্যই ছিল’ বলে মিসবাহর দলকে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস। গোপন করেননি হতাশাটাও, ‘প্রত্যাশার চেয়ে পিছিয়ে ছিলাম আমরা। এই অবস্থা থেকে আমাদের খুব ভালোভাবে ফিরে আসতে হবে।’ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর গত ৯টি সিরিজে অপরাজিত ছিল ইংল্যান্ড।দুবাইয়ে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। এএফপি।