পাকিস্তানকে হারিয়ে শুরু করল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
SAFF_Championship
SAFF_Championship

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াইটা বেশ ভালোভাবেই শুরু করেছে ভারত। আজ নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে গতবারের শিরোপাজয়ীরা।
ম্যাচের একমাত্র গোলটিতে অবশ্য ভারতীয় কোনো ফুটবলারের অবদান নেই। প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় ভারতের জয়সূচক গোলটি এসেছে পাকিস্তান রক্ষণভাগের ভুলে। পাকিস্তান অধিনায়ক সামির ইসহাক নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন বলটা।
আগামী মঙ্গলবার পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।