পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতার মান পড়ে গেছে বলে তারা থাকতে পারে টেস্ট ঘরানার বাইরে, হতে পারে ওয়ানডে ক্রিকেটের দুর্বল দল। কিন্তু খেলাটা যখন টি-টোয়েন্টি তাদের ‘ছোট’ করে দেখার কোনো কারণ নেই। প্রস্তুতি ম্যাচে দুই পরাশক্তিকে হারিয়ে সেটাই জানিয়ে দিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরশু তারা ১২ রানে হারিয়ে দিয়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে। এর দুদিন আগে ১ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। অবশ্য চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে সংক্ষিপ্ততর সংস্করণের ক্রিকেটে নিজেদের সামর্থ্য তারা দেখিয়ে দিয়েছে তিন বছর আগেই।সেন্ট লুসিয়ার বোসেজো স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে চার্লস কভেন্ট্রির অপরাজিত ৪৯ রানের সুবাদে জিম্বাবুয়ে ৭ উইকেটে করেছিল ১৪৩ রান। ২৪ রানে ৪ উইকেট নেন আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৬৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে ফাওয়াদ আলম (৩২) ও মিসবাহ-উল হক (২১) ৫১ রান তুলে বিপর্যয় এড়ানোর চেষ্টা করেও পারেননি। তবে এই দুজন ছাড়া দুই অঙ্কের রান করেছেন আরও একজন কামরান আকমল (৩৭)। জিম্বাবুয়ের সফল ব্যাটসম্যান চিগুম্বুরা বল হাতেও সফল, ৩ উইকেট নিয়েছেন ১৬ রানে।দিনের অন্য দুটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া (১৮৯/৮) ১০১ রানে উইন্ডওয়ার্ড আইল্যান্ডকে (৮৮) এবং ইংল্যান্ড (১২৭/৫) ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে (১২৫/৫) হারিয়েছে। ক্রিকইনফো।