বাংলাদেশের সামনে হাতছানি ছিল ইতিহাস গড়ার। দুবাইতে চলমান ব্রিজ বিশ্বকাপের বাছাইপর্বে এবার সেই ইতিহাস গড়ল বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো পৌঁছে গেছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এর আগে গত বছর ইতালিতে জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। বাংলাদেশের হয়ে খেলেছেন শাহ জিয়াউল হক, কামরুজ্জামান সোহাগ, আসিফুর রহমান চৌধুরী, মশিউর রহমান সুমন, মোহাম্মদ রাশেদুল আহসান নাঈম। আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী আগস্টে ফ্রান্সের লিঁও শহরে চূড়ান্ত পর্বে অংশ নেবে বিশ্বের ২৪টি দেশ।
সেমিফাইনালে ছয় সেশনে হয়েছে খেলা। এর মধ্যে প্রথম তিনটি সেশন আধিপত্য ধরে রেখে খেলেছে বাংলাদেশ। চতুর্থ সেশনে হেরে যায়। তবে পঞ্চম ও শেষ সেশনে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ ৩৫ আইএমপি (ইন্টারন্যাশনাল ম্যাচ পয়েন্ট) ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে।