পাকিস্তানকে হারিয়েই দিয়েছে বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের পর বাংলাদেশের মেয়েদের উল্লাস। ফাইল ছবি
জয়ের পর বাংলাদেশের মেয়েদের উল্লাস। ফাইল ছবি

বাংলাদেশকে কি পারবে পাকিস্তানকে হারাতে? এ কথা শুনে সালমা খাতুন মন খারাপ করতে পারেন। বলতে পারেন, হারাতে পারবে মানে? আমরা তো হারিয়েই বসে আছি! সত্যি সত্যিই আজ বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। মেয়েদের ক্রিকেটে অবশ্য।নবনির্মিত কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মেয়েরা জিতেছে ৪৩ রানে। ৪৯.৩ ওভারে বাংলাদেশের মেয়েরা তোলেন ১৫২। সেটাই জয়ের জন্য যথষ্টে প্রমাণিত হয়। ৪৪.১ ওভারে ১০৯ রান তুলতেই অলআউট পাকিস্তান মহিলা দল।৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল বাংলাদেশ মহিলা দল। ষষ্ঠ উইকেটে রুমানা আহমেদ (৪০) আর শায়লা শারমীনের (২২) ৪৬ রানের জুটি বাংলাদেশকে টেনে তোলে। রুমানা ফিরে গেলেও নুজহাত তাসনিয়াকে (২৬) নিয়ে শায়লা আবারও ৩৩ রানের জুটি গড়েন। তবে এই দুই জুটির আগে যেমন কিছু নেই। পরেও কিছু নেই। মাত্র ৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে থামে বাংলাদেশ মহিলা দল।পাকিস্তানের জন্য অবশ্য সেটাই বিরাট এক লক্ষ্য হয়ে দঁাড়ায়। ৬৩ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল তাদের। ১০০ পেরোনো তখন পাকিস্তানের জন্য অনেক দূরের ব্যাপার। নবম উইকেট জুটিতে ৩৮ রান তুলে ১০০-এর নিচে অলআউট হওয়ার লজ্জা এড়িয়েছে পাকিস্তান মহিলা দল।

বাংলাদেশের দুই পেসার লতা মণ্ডল আর জাহানারা আলম ধ্বংসযজ্ঞ চালান। লতা ৩৫ রানে নিয়েছেন ৪ উইকেট। ২২ রানে জাহানারার উইকেট ৩টা। এর মধ্যে সানা মীর আর কানিতা জলিলকে পরপর দুই বলে বোল্ড করে হ্যাটট্রিকের সামনেও দঁাড়িয়েছিলেন।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল। এরপর ৮ ও ১৫ মার্চ হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঝে ৯, ১১ ও ১৩ মার্চ ভারতীয় মহিলা দলের বিপক্ষেও একটা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সালমা খাতুনের দল।

সংক্ষপ্তি স্কোর: বাংলাদেশ মহিলা দল: ৪৯.৩ ওভারে ১৫২ (আয়েশা ৪, শারমীন ১, ফারজানা ১০,সালমা ৬, রুমানা ৪৪, লতা ১০, শায়লা ২২, নুজহাত ২৬, ফাহিমা ৮, জাহানারা ০, খাদিজা ৫; কানিতা ৩/২৬, নিদা ২/১৯)।

পাকিস্তান মহিলা দল: ৪৪.১ ওভারে ১০৯ (আসমাভিয়া ৪০, বিসমাহ ১৫; লতা ৪/৩৫, জাহানারা ৩/২২, রুমানা ১/২৩, সালমা ২/১০, ফাহিমা ০/৯, খাদিজা ০/৮)। ফল: বাংলাদেশ মহিলা দল ৪৩ রানে জয়ী।