পাকিস্তানকে ৪৩৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড
ম্যাট প্রিয়রের সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তানকে ৪৩৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। আজ শনিবার প্রিয়রের শতরান পূর্ণ হওয়ার পরপরই দ্বিতীয় ইনিংসে ২৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এক উইকেট হাতে রেখে ১৪৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। তৃতীয় দিনে সেই স্কোরটা ১৮২ পর্যন্ত নিয়ে যান উমর গুল। ক্যারিয়ারসেরা ৬৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গুল।১৭২ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম ওভারেই অ্যান্ড্রু স্ট্রাউসকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। ১৮ রানের মাথায় মোহাম্মদ আসিফের বলে কামরান আকমলের হাতে ধরা পড়েন অপর ওপেনার অ্যালিস্টার কুক। এরপর উমর গুল অল্প সময়ের মধ্যেই একে একে ফেরত পাঠান পিটারসন, ট্রট ও কলিংউডকে। ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৭২। ইংল্যান্ডকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন উইকেটকিপার ম্যাট প্রিয়র। সপ্তম উইকেট জুটিতে সোয়ানকে নিয়ে গড়েন ৪৯ রানের জুটি। দানেশ কানেরিয়ার বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে যান সোয়ান। এবার স্টুয়ার্ট ব্রডের সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ড স্কোরবোর্ডে ৫৬ রান যোগ করেন প্রিয়র।টেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনের নায়ক নিঃসন্দেহে উমর গুল। ব্যাট হাতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করার পর বল হাতেও তুলে নিয়েছেন তিন উইকেট। সোয়েব মালিক নিয়েছেন ২ উইকেট। ওয়েবসাইট।