পাকিস্তানি ক্রিকেটারদের কর ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই ম্যাচ পাতানো কেলেঙ্কারির কলঙ্ক লেপে আছে অনেক পাকিস্তানি ক্রিকেটারের গায়ে। এবার যোগ হয়েছে নতুন দুর্নাম—বেশির ভাগ ক্রিকেটারই নাকি নিয়মিত কর পরিশোধ করেন না। প্রভাবশালী পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, দেশটির জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, ২১ জন ক্রিকেটার নাকি তাঁদের আয়করের হিসাব জমা দেননি। আবার কেউ কেউ আইনের ফাঁকফোকর খুঁজে বের করে কর ফাঁকি দেওয়ার ফিকির করেছেন।সবচেয়ে ভয়াবহ ব্যাপার, ছয়জন ক্রিকেটারের নাকি করদাতার তালিকায় নামই নেই। রানা নাভেদ, ওয়াহাব রিয়াজ, আসাদ শফিক, তানভির আহমেদ, ইয়াসির আরাফাত, কামরান আকমলদের জাতীয় ট্যাক্স নাম্বারই নাকি নেই। এর মানে, বৈধ উপায়ে একটা নতুন গাড়িও কিনতে পারবেন না এই ক্রিকেটাররা।বেশির ভাগ ক্ষেত্রেই আয়ের উৎস থেকে কর কমিয়ে দেখানো হয়েছে। আর জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যেও অনেকে এখনো জমা দেননি বার্ষিক আয়করের খতিয়ানও। ইমরান ফারহাত, সাঈদ আজমল, তৌফিক উমর, উমর আকমল, আবদুল রেহমান, উমর গুল, সোহেল তানভীররা এই সময়ে দেদার টাকা কামালেও আয়করের ব্যাপারে দেখিয়েছেন বিস্ময়কর আলস্য। মিসবাহ-উল হক তা-ও মন্দের ভালো, গত বছর না দিলেও জমা দিয়েছিলেন ২০১০-এ। অধিনায়ক মোহাম্মদ হাফিজের বিরুদ্ধেও আছে একই অভিযোগ। আগে ইউনুস খান, শোয়েব আখতারদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধেও উঠেছিল কর ফাঁকির অভিযোগ।আক্ষরিক অর্থেই ঠগ বাছতে গা উজাড় অবস্থা! ওয়েবসাইট।