পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম আসর মাঠে গড়াবে আগামী বছরের ৪ এপ্রিল। এই আসরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে। আজ শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নেওয়া হবে কি না—এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আজ। তবে সিদ্ধান্তটি হয়নি। পরবর্তী বৈঠকে পাকিস্তানি ক্রিকেটারদের ভাগ্য নির্ধারিত হতে পারে। ওই বৈঠকে ক্রিকেটারদের নিলাম ও নীতিমালা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে। এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব সঞ্জয় জাগদালে জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচের এক দিন আগে ৩ এপ্রিল চেন্নাইয়ে আইপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৪ এপ্রিল শুরু হয়ে খেলা চলবে ২৭ মে পর্যন্ত। ওয়েবসাইট।