পাকিস্তানে বন্যার্তদের জন্য টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বন্যার্তদের সাহায্যে হাত বাড়িয়ে খেলতে চেয়েছে জিম্বাবুয়ে, শোনা যাচ্ছিল নিউজিল্যান্ডের কথাও। তবে সবার আগে নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বন্যাপীড়িতদের সাহায্যে অক্টোবরের সিরিজে একটি বাড়তি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। অক্টোবরে দুবাই ও আবুধাবিতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ‘হোম সিরিজ’। প্রাথমিক সূচি অনুযায়ী একমাত্র টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা ২৭ অক্টোবর, এরপর দুই টেস্ট ও পাঁচ ওয়ানডে। এখন ‘প্রথম’ টি-টোয়েন্টির আগে হবে বাড়তি একটি টি-টোয়েন্টি। এগিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও। আগামী বছর ক্যারিবিয়ানে যাওয়ার কথা পাকিস্তানের, সে সময়ই কিছু একটা করতে চায় তারা। ওয়েবসাইট।