পাকিস্তানে ম্যারাডোনা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার ক্রিকেট, পাকিস্তানের ফুটবল। তুলনা আসতে পারে এই দুটির মধ্যে। কিন্তু ডিয়েগো ম্যারাডোনা বেমক্কা আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে তুলনা করে বসলেন পাকিস্তানের ফুটবল ফেডারেশনের সঙ্গে। ম্যারাডোনা কথাটা বলেছেন বঞ্চনা থেকেই। মাঝ থেকে প্রচার পেয়ে গেল পাকিস্তান ফুটবল ফেডারেশন। মুফতে প্রচার পাওয়া ফেডারেশনটি পাকিস্তানে আমন্ত্রণও জানাল ম্যারাডোনাকে। ফুটবল কিংবদন্তি নাকি আসতে রাজিও। এখন সময়-সুযোগ পেলেই হয়, জানিয়েছেন ম্যারাডোনার ম্যানেজার গুস্তাভো আমাদোর মোউরি। ওয়েবসাইট।