পাকিস্তানে যাবে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা না বলে একে উচ্চাশা বলাই ভালো। সাড়ে তিন বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না পাকিস্তানে। এক আফগানিস্তান ছাড়া যায়নি আর কোনো আন্তর্জাতিক দল। কিন্তু পিসিবির প্রধান জাকা আশরাফ জানালেন, শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। ‘চিরশত্রু’ ভারতই নাকি যাবে পাকিস্তান সফরে!পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরে কায়েদ-ই-আজম স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে চমকপ্রদ খবরটি দিলেন আশরাফ। পাঁচ বছর বন্ধ থাকার পর আগামী ডিসেম্বরে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ আবার মাঠে গড়ানোর কথা। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির ছোট্ট সফরে পাকিস্তান যাবে ভারতে। আশরাফের দাবি, ফিরতি সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারতও যাবে পাকিস্তানে। তবে কিসের ভিত্তিতে এ দাবি করছেন, ভারতের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কি না—আশরাফ খোলাসা করেননি কিছুই। যদিও স্বীকার করেছেন, পাকিস্তানে এখনো নিরাপত্তাসমস্যা আছে। পুরোনো আশ্বাস দিয়েছেন আবারও, আন্তর্জাতিক কোনো দল সফরে গেলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ওয়েবসাইট।এদিকে ডিসেম্বরের ভারত সিরিজের জন্য জিম্বাবুয়ে সিরিজটা পিছিয়ে দেওয়ার জন্য জিম্বাবুয়ে ক্রিকেটকে অনুরোধ করেছে পিসিবি। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে ডিসেম্বরে জিম্বাবুয়ে যাওয়ার কথা পাকিস্তানের। কিন্তু হঠাৎই ঠিক হয়ে গেল ভারত সফর। ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝখানে বড়দিনের বিরতিতে ভারতে যাবে পাকিস্তান। পিসিবি তাই জিম্বাবুয়ে সিরিজটি আগামী বছরের শেষ দিকে পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে।