পাকিস্তানে শুরুতেই দ্বন্দ্বে হোয়াটমোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের ক্রিকেটে দুই বছরে বিস্ময়কর রকমের ধারাবাহিক পাকিস্তান। কিন্তু মাঠের বাইরে পাকিস্তান ক্রিকেট সেই পুরোনো পথেই। নতুন কোচ আসতে না আসতেই শুরু হয়ে গেছে অন্তঃকলহের গুঞ্জন। ডেভ হোয়াটমোরের সঙ্গে নির্বাচকদের দ্বন্দ্বের খবর পাকিস্তানের সংবাদমাধ্যমে। তবে বরাবরের মতোই এসব উড়িয়ে দিয়েছেন ইকবাল কাশিম। প্রধান নির্বাচক বরং দাবি করেছেন, কোচের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেই কাজ করছেন তাঁরা।গুঞ্জনের শুরু হোয়াটমোর পাকিস্তান দলের নেতৃত্বে বদল চাওয়ার পর। সংবাদমাধ্যমের খবর, বোর্ডকর্তাদের সঙ্গে দেখা করে পাকিস্তানের অস্ট্রেলিয়ান কোচ নাকি ওয়ানডে অধিনায়ক হিসেবে চেয়েছিলেন মোহাম্মদ হাফিজকে, টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শোয়েব মালিককে। পিসিবি ওই দাবিকে পাত্তা দেয়নি। গত সপ্তাহে আবার লাহোরের ক্রিকেট একাডেমিতে ডেকে এনেছিলেন পিসিবির সুনজরের বাইরে থাকা মোহাম্মদ ইউসুফ ও কামরান আকমলকে। পরখ করে দেখেছেন দুজনের ফিটনেস। সংবাদমাধ্যমের খবর, এতেও নাকি ক্ষুব্ধ হন নির্বাচকেরা।তবে কাশিম বললেন উল্টোটাই, ‘হোয়াটমোরের সঙ্গে আমার নিয়মিতই যোগাযোগ হচ্ছে। আমি তো দ্বন্দ্বের কিছু দেখছি না। হোয়াটমোর এখনো দায়িত্বে নতুন। ঘুরিয়ে-ফিরিয়ে সব ক্রিকেটারকে পরখ করতে চাইছে। এতে সমস্যার কিছু নেই। আমরা ওকে যতটা পারি সহায়তা করছি। আমি জানি, বিবেচনার বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার হোয়াটমোরের সঙ্গে অনুশীলন করছে। এতে সমস্যার কিছু নেই। শুধু নিশ্চিত করতে হবে যেন যোগাযোগে কোনো ফাঁক না থেকে যায়।’ইউসুফ-আকমলদের জন্য আশার বাণীও শুনিয়েছেন প্রধান নির্বাচক, ‘আমাদের লক্ষ্য পরিষ্কার, তাকাতে চাই সামনের দিকে। তবে কারও জন্যই দলের দরজা বন্ধ নয়, কেউই বিবেচনার বাইরে নয়। সবারই সুযোগ আছে। কেউ যদি এত দিন বিবেচনার বাইরে থেকেও কোচের পরিকল্পনায় থাকেন, আমরা অবশ্যই খোলামনে তাঁর কথা ভাবব।’বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ার পর পাকিস্তানের পরবর্তী সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও তিন টেস্টের সিরিজ খেলতে আগামী ২৯ মে শ্রীলঙ্কা যাবে মিসবাহ-উল-হকের দর। ওয়েবসাইট।