পাকিস্তানে হোয়াটমোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার ব্যাপারে কথা ‘পাকাপাকি’ করতে লাহোরে এসে পৌঁছেছেন ডেভ হোয়াটমোর।আজ শনিবার লাহোর এসে পৌঁছলে হোয়াটমোরকে স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা মাকসুদ আহমেদ। সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছাড়েন ডেভ হোয়াটমোর। তবে পিসিবির সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তিতে উপনীত হতে পারেননি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক এই কোচ।কোচ হিসেবে নিয়োগ নিয়ে চূড়ান্ত আলোচনা করতে গত মাসে হোয়াটমোরকে আমন্ত্রণ জানায় পিসিবি। এ আলোচনায় সম্ভাব্য ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেনেরও অংশ নেওয়ার কথা। ওয়েবসাইট।