পাকিস্তানের অন্তর্বর্তী কোচ মহসিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকার ইউনুস সরে দাঁড়িয়েছেন জিম্বাবুয়ে সফরে। তাঁর উত্তরসূরি এখনো চূড়ান্ত করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে কাজ চালিয়ে নিতে প্রধান নির্বাচক মহসিন খানকে আজ সোমবার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড।এদিকে পাকিস্তানের কোচ হতে আবেদন করা ৩৭ জনের একটি সংক্ষিপ্ত তলিকা করেছে পিসিবি। আবেদনকারীদের মধ্যে আছেন ১২ জন বিদেশি ও ২৫ জন পাকিস্তানি। ওয়েবসাইট।