আবুধাবি টেস্টে ৭২ রানের জয় পেয়েছে পাকিস্তান দল। এর আগে প্রথম টেস্টেও জয় পাওয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০-তে ঘরে তুলে নিল মিসবাহ-উল-হকের দল।আবুধাবিতে পাকিস্তানকে জয়টা এনে দিয়েছেন স্পিনাররা। আরও স্পষ্ট করে বললে ইংল্যান্ডের দিকে ঝুঁকে থাকা ম্যাচটা কেড়ে নিয়েছেন আবদুর রেহমান। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১৪৫ রান। কিন্তু রেহমানের ঘূর্ণিতে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় ইংলিশরা।১০.১ ওভার বোলিং করে ২৫ রান দিয়েছেন রেহমান। বিনিময়ে কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের ছয়টি উইকেট। অ্যান্ড্রু স্ট্রাউস (৩২) ও ম্যাট প্রিয়র (১৮) ছাড়া ইংল্যান্ডের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।৪ উইকেটে ১২৫ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হওয়া পাকিস্তান দলের দ্বিতীয় ইনিংসও বেশি দূর গড়ায়নি। ২১৪ রানে অলআউট হয় পাকিস্তান। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতা ঘুচিয়ে ম্যাচ নিজেদের করে নেন পাকিস্তানের স্পিনাররা। ওয়েবসাইট।