পাকিস্তানের আবার শ্রীলঙ্কা-শরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে মরিয়া পিসিবি সাহায্যের জন্য হাত বাড়িয়েছে ‘পুরোনো বন্ধু’র দিকে। অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজটা পাকিস্তান খেলতে চায় দেশের মাটিতে। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের মতামত জানতে চেয়েছে পিসিবি। পাকিস্তানে সর্বশেষ সফরকারী দল ছিল এই শ্রীলঙ্কাই। ২০০৯ সালে ওই সফরেই দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে লাহোর স্টেডিয়ামে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা দল। এখন তো করাচি, লাহোরের মতো পাকিস্তানের বড় বড় শহরগুলোয়ও বোমা হামলা। শ্রীলঙ্কা রাজি হবে বলে মনে হয় না। ওয়েবসাইট।