পাকিস্তানের ওয়ানডে দলে নেই আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার শুরু হওয়ার অপেক্ষায় ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ। দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে ২২ ডিসেম্বরই ভারতে যাচ্ছে পাকিস্তান। এ জন্য কাল টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য আলাদা আলাদা দল দিয়েছে পাকিস্তান। তাতে সবচেয়ে বড় চমক, ওয়ানডে দল থেকে অলরাউন্ডার শহীদ আফ্রিদির বাদ পড়া। আরেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের জায়গা হয়নি কোনো দলেই। ভারতে আসছেন না ওপেনার ইমরান নাজির, আবদুর রেহমান, আইজাজ চিমা, আসাদ শফিকরা। এর মধ্যে আসাদ শফিক বাদ পড়েছেন চোটের কারণে।দলে জায়গা পাওয়া তিনজন আছেন অভিষেকের অপেক্ষায়। এর মধ্যে ৩৪ বছর বয়সী জুলফিকার বাবর জায়গা করে নিয়েছেন ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই। আসাদ আলী টি-টোয়েন্টি ও ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান হারিস সোহেল ডাক পেয়েছেন ওয়ানডে দলে। এ ছাড়া ২০০৮ সালে একটি টি-টোয়েন্টি খেলা আনোয়ার আলীকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। ২০১০ সালে ৪টি টেস্ট আর ৩টি ওয়ানডে খেলা উমর আমিন ও একই বছর দুটি ওয়ানডে খেলা মোহাম্মদ ইরফান জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। ওয়েবসাইট।টি-টোয়েন্টি দল: মোহাম্মদ হাফিজ (অধি.) নাসির জামশেদ, কামরান আকমল, উমর আকমল, উমর আমিন, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, সোহেল তানভীর, উমর গুল, আসাদ আলী, জুলফিকার বাবর ও আহমেদ শেহজাদ।ওয়ানডে দল: মিসবাহ-উল হক (অধি.), মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনুস খান, নাসির জামশেদ, হারিস সোহেল, কামরান আকমল, সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, উমর গুল, জুলফিকার বাবর, ইমরান ফারহাত, উমর আকমল ও আনোয়ার আলী।