পাকিস্তানের কাছে বিশ্ব একাদশের হার
প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বড় জয় তুলে নিল পাকিস্তান অলস্টার একাদশ। করাচিতে গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আন্তর্জাতিক বিশ্ব একাদশ হেরেছে ৮৪ রানে।এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান একাদশ। শাহজাইব হোসেন ও উমর আকমলের হাফ সেঞ্চুরির ওপর ভর করে স্বাগতিক দলের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২২২ রান। জবাবে আট উইকেটে মাত্র ১৩৮ রান তুলতে সক্ষম হয় বিশ্ব একাদশ।পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ইমরান নাজির ও শাহজাইব হোসেনের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। নাজির আউট হন ব্যক্তিগত ২৯ রানে। শাহজাইব করেন ৫৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন উমর আকমল। থান্ডি শাবালালা তিনটি ও শাপুর জারদান দুটি উইকেট শিকার করেন।২২৩ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বিশ্ব একাদশ। একপর্যায়ে ৫২ রানেই ছয় উইকেটের পতন ঘটে সনত্ জয়াসুরিয়ার দলের। ইনিংসের সপ্তম ওভারে পর পর তিন বলে তিনটি উইকেট তুলে নেন তাবিস খান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শাপুর জারদান। ইনিংস শেষ হওয়ার সময় ২৭ রানে অপরাজিত থাকেন বসম্যান। পাকিস্তান একাদশের হয়ে তাবিস তিনটি, ওয়াহাব রিয়াজ দুটি ও আনোয়ার আলী একটি উইকেট শিকার করেন।পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ হিসেবে সিন্ধু প্রদেশের ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে বিশ্ব একাদশের বিপক্ষে দুটি ম্যাচের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত নয়টায়।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান একাদশ: ২২২/৭ (২০ ওভার)উমর আকমল ৬৭*, শাহজাইব ৫৪শাবালালা ৩/২০, জাদরান ২/৩৮বিশ্ব একাদশ: ১৩৮/৮ (২০ ওভার)জাদরান ৪২, বসম্যান ২৭*তাবিস ৩/২৫, ওয়াহাব ২/১৭ফল: পাকিস্তান একাদশ ৮৪ রানে জয়ী।সূত্র: ক্রিকইনফো।