পাকিস্তানের কারাগারে থাকতে চান বাট-আসিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের কারাগারে সাজা খাটছেন। তবে সেখানে স্বস্তিবোধ করছেন না সালমান বাট ও মোহাম্মদ আসিফ। নিজ দেশ পাকিস্তানের কারাগারে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন এ দুই ক্রিকেটার।ব্রিটিশ দৈনিক দি ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, পাকিস্তানের কারাগারে থাকার আগ্রহের কথা নিজেদের আইনজীবীদের জানিয়েছেন বাট ও আসিফ। আগামী আট সপ্তাহের মধ্যে এ নিয়ে উচ্চ আদালতে আবেদন করবেন ক্রিকেটাররা।গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে সালমান বাটকে দুই বছর ছয় মাস, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ওয়েবসাইট।