পাকিস্তানের কোচ ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াকার ইউনুসের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেল কাল থেকে। স্বপ্ন পূরণ হলো তাঁর, নিয়োগ পেলেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে। তাঁর সঙ্গে ২০১১ পর্যন্ত চুক্তি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এ মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে ইন্তিখাব আলমের স্থলাভিষিক্ত হবেন এই ৪০ বছর বয়সী সাবেক পেসার। ওয়াকারের কোচ হওয়াটা নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বাট বলেছেন, ‘আনুষ্ঠানিক বিবৃতি আমরা পরে দেব। তবে ওয়াকারই এখন থেকে কোচ।’ সহকারী হিসেবে ইজাজ আহমেদকে পাচ্ছেন ওয়াকার। তাঁরই সাবেক সতীর্থ কাজ করবেন ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে। এ ছাড়া প্রতি সিরিজে বিদেশি পরামর্শক থাকবেন তাঁকে সাহায্য করার জন্য। ওয়াকার বলেছেন, সময় ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করতে চান তিনি, ‘এ সপ্তাহেই আমি চুক্তি সই করব। দলের দায়িত্ব দ্রুত বুঝে নিতে হবে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ।’দায়িত্ব শুরু করতে অবশ্য সুবিধাই হবে ওয়াকারের। পাকিস্তানের গত অস্ট্রেলিয়া সফরে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ওই সফরের হতাশাজনক ফলাফলের কারণেই চাকরি গেল ইন্তিখাবের। ১৯৯৫ সালের পর থেকে এ নিয়ে ১৫ বারের মতো কোচ পাল্টাল পিসিবি। ওয়াকার কোচ হচ্ছেন—এই আভাস বাট আগেই দিয়ে রেখেছিলেন। যদিও পিসিবি মহাপরিচালক জাভেদ মিয়াঁদাদ চাননি ওয়াকার কোচ হোন। মিয়াঁদাদকে পাত্তা না দিয়ে ওয়াকারকে কোচ বানানোর মাধ্যমে আরও একবার প্রকাশিত হলো বাট-মিয়াঁদাদ দ্বন্দ্ব। ওয়েবসাইট।