পাকিস্তানের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ প্রায় অচেনা পাকিস্তানের মানুষের কাছে। সাত বছর হয়ে গেল, শুধু জিম্বাবুয়ে আর অনানুষ্ঠানিক ওয়ানডে খেলতে আফগানিস্তান ছাড়া আর কেউ আসেনি পাকিস্তানে। এই ‘খরা’টা কাটাতে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাজি করাতে চাইছে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে পাকিস্তানে খেলতে আসার জন্য। ২ টেস্ট, ৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান চাইছে, প্রয়োজনে বাড়তি অর্থ দিয়েও ক্যারিবীয়দের দেশে আনতে। আইবিএন লাইভ।