পাকিস্তানের জয়, নায়ক আফ্রিদি
স্পট ফিক্সিং কেলেঙ্কারি, তিন ক্রিকেটারের নিষেধাজ্ঞা, অধিনায়কত্ব বিতর্ক—সব ছাপিয়ে ‘দুর্বল’ কেনিয়ার বিপক্ষে বড় জয়। আজ ছিল ‘শক্তিশালী’ শ্রীলঙ্কার বিপক্ষে পরীক্ষা। সেই পরীক্ষায় ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান।‘রোমাঞ্চকর’ ম্যাচে পাকিস্তানের জয় ১১ রানের। ৭ উইকেটে ২৭৭ রান তুলে জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কাকে ৯ উইকেটে ২৬৬ রানে আটকে দিয়ে শেষটা করেছেন বোলাররা। তবে জয়ের নায়ক অধিনায়ক শহীদ আফ্রিদিই।অধিনায়কত্ব নিয়ে কম বিতর্ক হয়নি। ‘আফ্রিদিকে সরিয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব তুলে দেওয়া হোক টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল হকের কাঁধে’—এমন দাবি তুলেছিলেন অনেকেই। মুখ বুজে সব সহ্য করেছেন। নিন্দুকদের নিন্দার জবাবটা যেন পারফরম্যান্স দিয়েই দিচ্ছেন আফ্রিদি। কেনিয়ার বিপক্ষে পাঁচটি উইকেট, আজ নিলেন চারটি। ‘প্রতিবাদের’ ভাষা এর চেয়ে ভালো আর কী হতে পারে!দলীয় ৭৬ রানে প্রথম আর ৯৬ রানে চতুর্থ উইকেটের পতন। মাত্র ২০ রানের ব্যবধানে চারটি উইকেট হারানোয় ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় শ্রীলঙ্কা। বিপর্যয় কাটিয়ে হাল ধরেছিলেন কুমার সাঙ্গাকারা ও চামারা সিলভা। ৪৯ রানে অধিনায়কের বিদায়ের পর সমস্যাটা আরও ঘনীভূত হয়। চামারা ফেরেন ৫৭ রানে।পাকিস্তানের তোলা ৭ উইকেটে ২৭৭ রানের বেশির ভাগ কৃতিত্ব মিসবাহ-উল হকের। শেষ পর্যন্ত লড়ে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৮৩ রানে। যেভাবে খেলছিলেন, একটু সময় পেলে হয়তো সেঞ্চুরিও পেয়ে যেতেন মিসবাহ। ইউনুস খান করেন ৭২ রান।সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ২৭৭/৭ (৫০ ওভার)মিসবাহ ৮৩*, ইউনুস ৭২, কামরান ৩৯হেরাথ ৪৬/২, পেরেরা ৬২/২শ্রীলঙ্কা ২৬৬/৯ (৫০ ওভার)সিলভা ৫৭, সাঙ্গাকারা ৪৯, দিলশান ৪১আফ্রিদি ৩৪/৪, শোয়েব ৪২/২