পাকিস্তানের জয় হেরেছে ভারত
আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জঘন্যভাবে হারা পাকিস্তানের জন্য কালকের ম্যাচটি ছিল নিজেদের ফিরে পাওয়ারও লড়াই। পাকিস্তান ফিরে পেল নিজেদের। স্পেনকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে ঘুরেও দাঁড়াল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর পাকিস্তানকে হারিয়ে উড়তে থাকা স্বাগতিক ভারত কাল হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে, ব্যবধান ৫-২।পাকিস্তানের জয় কিংবা ভারতের হার নয়, দিল্লিতে চলমান বিশ্বকাপ হকিতে কালও বড় খবর ইংল্যান্ডের জয়। তাদের স্বপ্নযাত্রা চলছেই, দক্ষিণ আফ্রিকাকে ৬-৪ গোলে হারিয়ে আপাতত ‘বি’ গ্রুপের শীর্ষেই ইংলিশরা। দুই ম্যাচ জয়ী ইংল্যান্ডের হাতে পুরো ৬ পয়েন্ট। এই গ্রুপে অস্ট্রেলিয়া, স্পেন, ভারত, পাকিস্তান প্রত্যেকেরই পয়েন্ট তিন; শুধু দক্ষিণ আফ্রিকাই এখনো পর্যন্ত পয়েন্টশূন্য।দুই গোল করে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে জিতিয়েছেন আবুল হাসিম। ৩০ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন তিনি। আবার ৬৫ মিনিটে ডেভিড আলেগ্রের গোলে স্পেন যখন ১-১ সমতায়, ৬৮ মিনিটে জয়সূচক গোলটাও করেন ওই হাসিম।অস্ট্রেলিয়ার পক্ষে গ্লেন টার্নার দুটি এবং লিয়াম ডি ইয়াং, ডেসমন্ড অ্যাবট ও লুক ডোয়ের্নার একটি করে গোল করেছেন। বিক্রম পিল্লাই ও রাজপাল সিং ভারতের দুই গোলদাতা। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল ভারত। এএফপি।