পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে তিন ম্যাচে ১৬, ২ ও ৩৯। অধিনায়কত্ব তো বটেই, মিসবাহ-উল-হকের ওয়ানডে ক্যারিয়ারই পড়ে গিয়েছিল সংশয়ের মুখে। তবে এ-যাত্রা মনে হচ্ছে টিকেই যাচ্ছেন মিসবাহ। কাল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে তাঁকেই। পিসিবির একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ওয়ানডেতেও মিসবাহকেই অধিনায়ক হিসেবে বহাল রাখার সিদ্ধান্তও একরকম হয়েই আছে।দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টের সিরিজের দলে নেই আকমল ভাইদের কেউই। ভারত সফরে ভালো করে দলে ঢুকেছেন সাত ফুট লম্বা ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান ও নাসির জামশেদ। দলে একেবারে নতুন মুখ আরও দুটি—ব্যাটসম্যান হারিস সোহেল ও ১৯ বছর বয়সী ফাস্ট বোলার এহসান আদিল। ফিরেছেন উইকেটকিপার সরফরাজ আহমেদ, যিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১০ সালের জানুয়ারিতে। ১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওয়েবসাইট। পাকিস্তানের টেস্ট দলমিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, আজহার আলী, উমর গুল, আসাদ শফিক, ইউনুস খান, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, এহসান আদিল, সাঈদ আজমল, আবদুর রেহমান, হারিস সোহেল, ফয়সাল ইকবাল, তৌফিক উমর ও সরফরাজ আহমেদ।