পাকিস্তানের টেস্ট সিরিজ দুবাই ও আবুধাবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী নভেম্বরে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে। এই দুই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২-১৬ এবং ২০-২৪ নভেম্বর দুটি টেস্ট খেলবে ‘স্বাগতিক’ পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণেই নিজেদের ‘হোম সিরিজ’ আরব আমিরাতে খেলতে হচ্ছে পাকিস্তানকে। তবে টেস্ট সিরিজের আগে একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। ২৭ অক্টোবর আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এ সিরিজ। ২৯ ও ৩১ অক্টোবর প্রথম ও দ্বিতীয় ওয়ানডে হবে আবুধাবিতে। শেষ তিনটি ওয়ানডে হবে দুবাইতে ২, ৫ ও ৮ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘হোম’ সিরিজের এই চূড়ান্ত সূচি কাল প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এএফপি।