পাকিস্তানের তিন ক্রিকেটারের মোবাইল ফোন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার ঘটনা ফাঁস হওয়ার দিনই পাকিস্তানের ক্রিকেটারদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গতকাল রোববার রাতে সালমান বাটদের আরেক দফা জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটিশ পুলিশ। সঙ্গে জব্দ করেছে অধিনায়কসহ পাকিস্তানের তিন ক্রিকেটারের মোবাইল ফোন।ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রতিবেদনে বের হয়ে আসা ‘স্পট ফিক্সিংয়ের’ ঘটনায় পাকিস্তানের সাতজন ক্রিকেটারের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে নো বল করার মোহাম্মদ আমির ও আসিফের সঙ্গে উঠে এসেছে অধিনায়ক সালমান বাট ও উইকেটরক্ষক কামরান আকমলের নাম। বাকি তিনজনের নাম এখনো জানা যায়নি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, জব্দ করেছে তিনজনের মোবাইল ফোন।পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাতে পাকিস্তানের অধিনায়ক সালমান বাট, আসিফ ও আমিরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই তিনজনের মোবাইল ফোনও জব্দ করে নিয়ে গেছে তারা।’ঘটনার বিবরণ দিয়ে ইয়াওয়ার হামিদ বলেন, ‘গত রাত স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে আমি হোটেলে ছিলাম। এ সময় স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা আমার সঙ্গে দেখার করার অনুমতি চান। আমি দেখা করলে তাঁরা কয়েকজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের কথা জানান। আমি তাঁদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিই।’ এরপর পাকিস্তান দলের ম্যানেজার বলেন, পুলিশ কর্মকর্তারা প্রায় দুই ঘণ্টা সেখানে ছিলেন। ক্রিকেটারদের রুমে রুমে গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ১০টার দিকে ফিরে আসেন তাঁরা। তদন্তের স্বার্থে তিনজনের মোবাইল ফোন নিয়ে যান কর্মকর্তারা।—নিউজ অব দ্য ওয়ার্ল্ড