পাকিস্তানের দারুণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটে ইনিংসের শুরুটা দারুণ হয়েছে পাকিস্তানের ছবি: ক্রিকইনফো
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটে ইনিংসের শুরুটা দারুণ হয়েছে পাকিস্তানের ছবি: ক্রিকইনফো

হাশিম আমলা আর জেপি ডুমেনি না থাকলে দক্ষিণ আফ্রিকার যে কী হতো! আমলার অনবদ্য সেঞ্চুরি আর ডুমেনির ফিফটিতে আবুধাবি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মানটা কোনোমতে বেঁচেছে প্রোটিয়াদের। আমলার ১১৮ আর ডুমেনির ৫৭ ছাড়া বাকিদের বলার মতো কোনো স্কোর নেই। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ২৪৯ রানে। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের প্রথম ইনিংসের শুরুটা হয়েছে দুর্দান্ত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান খুররাম মনজুর আর শান মাসুদ দুজনে মিলে বেঁধেছেন শতরানের জুটি। খুররাম ৫৫ আর মাসুদ ৬৬ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১২২।
এর আগে, দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছেন পেসার মোহাম্মদ ইরফান আর বামহাতি স্পিনার জুলফিকার বাবর। তাঁরা দুজনেই তুলে নিয়েছেন তিনটি করে উইকেট। এ ছাড়া জুনাইদ খান একটি আর সাঈদ আজমলের দখলে দুটি উইকেট। সূত্র: রয়টার্স।