পাকিস্তানের দৃষ্টি এখন আমিরাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সাফ জানিয়ে দিয়েছে, এখনই পাকিস্তান সফর নয়। বাস্তবতা বলছে, খুব শিগগিরই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসার সম্ভাবনা নেই। তাই বলে বসে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে সিরিজ আয়োজনের আশা ছেড়ে পাকিস্তানের দৃষ্টি এখন সংযুক্ত আরব আমিরাতে। এখানে সিরিজ আয়োজন করে হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সংশ্লিষ্টতা বজায় রাখতে মরিয়া পিসিবি।‘আমি নিশ্চিত করতে পারি, এখানে সিরিজ আয়োজন করতে পিসিবি আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের জবাব দেব’—দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান দিলওয়ার মানি।মানি আরও বলেন, ‘পিসিবি আমাদের সঙ্গে সিরিজভিত্তিক চুক্তি করতে চায়। কিন্তু এটি করতে গেলে অর্থনৈতিক সংকটে পড়বে ওরা। কারণ অল্প সময়ের মধ্যে ভালো স্পনসর পাওয়া কঠিন। নিজেদের স্বার্থেই সঠিক কৌশল ও পরিকল্পনা নিয়ে পিসিবিকে এগিয়ে আশার পরামর্শ দিচ্ছি আমি।’আমিরাতের দুবাই ও আবুধাবিতে এর আগেও সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। কিন্তু সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি দেশটির নেই। ক্রিকইনফো জানায়, সম্প্রতি শ্রীলঙ্কা পাকিস্তানে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমিরাতে সিরিজ আয়োজনের ওপর জোর দিয়েছেন পিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ওয়েবসাইট।