পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে চতুর্থ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন মিসবাহ উল হক। বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েছিলেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁকে ফিরিয়ে আনা হয়েছিল, এক দিন পর টেস্ট দলের দায়িত্বও মিসবাহর হাতে দিয়েছেন নির্বাচকেরা। যথারীতি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকছেন শহীদ আফ্রিদি।ইংল্যান্ডে বিতর্কে মোড়ানো সফরের পর ২৬ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। এ সফরে দুটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে তারা। কিন্তু নিষেধাজ্ঞায় আছেন তিন তারকা ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। দলের অন্যতম সেরা তিন ক্রিকেটারকে বাইরে রেখেই দল নির্বাচনের কঠিন কাজটি করতে হয়েছে নির্বাচকদের। তবে বাট নিষেধাজ্ঞায় থাকায় টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে দ্বিধান্বিত ছিলেন তাঁরা। যার প্রমাণ, দল ঘোষণার এক দিন পর অধিনায়কের নাম ঘোষণা।—ক্রিকইনফোটেস্ট দল: ইমরান ফারহাত, তৌফিক উমর, আসাদ শফিক, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ উল হক (অধিনায়ক), উমর আকমল, আজহার আলী, সাঈদ আজমল, দানিশ কানেরিয়া, আবদুর রেহমান, জুলকারনাইন হায়দার, উমর গুল, তানভির আহমেদ, মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভির।