পাকিস্তানের পছন্দ বাংলাদেশ
বাংলাদেশ হলে কথা নেই। শ্রীলঙ্কা হলেও রাজি। তবে ভারতে গিয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে চায় না পাকিস্তান। ভারতের বদলে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কায় প্রচুর সমর্থন পাওয়া যাবে বলেই পাকিস্তানের বিশ্বাস। বৈরি দেশে গিয়ে নকআউট পর্বের প্রথম ম্যাচ খেলতে তারা রাজি নয়। পাকিস্তানের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত। টুর্নামেন্টের যে সূচি, তাতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে ‘বি’ গ্রুপের চতুর্থ দলের সঙ্গে তাদের ঢাকায় কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা। ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হলে খেলতে হবে আহমেদাবাদে। কোয়ার্টার ফাইনালের এই একটি ম্যাচই ভারতে। দুটো ঢাকায়। অন্যটি কলম্বোতে।ঢাকা কিংবা কলম্বোতে খেলতে রাজি হলেও পাকিস্তান অধিনায়ক আহমেদাবাদে শেষ আটের ম্যাচটি খেলতে চান না। কোচ ওয়াকার ইউনুসও বলেছিলেন, ভারতে তারা খেলতে নারাজ। কোচ-অধিনায়ক দুজনই সমর্থন পেলেন ওয়াসিম আকরামের, ‘আফ্রিদি ও ওয়াকার ভারতে কোয়ার্টার ফাইনাল খেলতে চায় না। তাদের সঙ্গে আমি একমত।’কিন্তু দুটি সেমিফাইনালের একটি তো ভারতে। তা ছাড়া শেষ পর্যন্ত ফাইনাল তো ভারতের মুম্বাইয়ে গিয়েই খেলতে হবে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে? আকরাম জানাচ্ছেন, ভারতে সেমিফাইনাল-ফাইনাল খেলতে সমস্যা নেই। ওয়েবসাইট।