পাকিস্তানের পরীক্ষা নিল আয়ারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে পাকিস্তানের জয় আসে ৭ উইকেটে। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেই পাকিস্তানের পরীক্ষাটা নিয়ে নিল আয়ারল্যান্ড। এই ম্যাচ দিয়ে কঠিন স্নায়ুক্ষয়ী একটা পরীক্ষা হয়ে গেল নতুন ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হকেরও।ম্যাচে ফল, ৫ উইকেটে জয়ী পাকিস্তান। এত বড় একটা জয় পাওয়ার পরও ‘পরীক্ষা’ প্রসঙ্গ আসছে কেন? কারণটা পাকিস্তানি অধিনায়ক মিসবাহকে জিজ্ঞেস করে দেখুন। প্রসঙ্গটা তিনি নিজেও অস্বীকার করতে পারবেন না।১০৭ বলে ১০৯ রান—৭ চার, ৪ ছয়। পল স্টার্লিংয়ের সেঞ্চুরির উপর পাকিস্তানি বোলারদের কাঁপিয়ে ৮ উইকেটে ২৩৮ রান তুলে আয়ারল্যান্ড। ২৩৯ রান তুলতেই ঘাম ঝরাতে হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের। দীর্ঘক্ষণ স্নায়ুক্ষয়ী পরীক্ষা দেওয়ার পর পাকিস্তান জয় আসে মাত্র ৮ বল বাকি থাকতে! ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ২৩৮/৮ (৫০ ওভার)পাকিস্তান: ২৪২/৫ (৪৮.৪ ওভার)